নাসির মাদনির এই বিস্ফোরক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর তীব্র বিতর্কের সৃষ্টি করেছে। ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, মাদনির এই বক্তব্যটি পাকিস্তানের রাষ্ট্রীয় মদদে সীমান্তপারের সন্ত্রাসবাদ এবং ভারতের বিরুদ্ধে প্রক্সি ওয়ার পরিচালনার আরো একটি বড় প্রমাণ।
আল্লামা নাসির মাদনি পাকিস্তানের একজন সুপরিচিত এবং আলোচিত ইসলামী বক্তা। প্রথাগত ধর্মীয় আলোচনার বাইরে তার নিজস্ব বাচনভঙ্গি, কৌতুকরস এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের উপস্থিতির কারণে তিনি বেশ সমাদৃত ও বিতর্কিত।
তার নিজস্ব ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা ১ মিলিয়নেরও বেশি।পাকিস্তানের গোয়েন্দা সূত্র এবং আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নাসির মাদনির সঙ্গে পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা এবং জৈশ-ই-মোহাম্মদের সংযোগ রয়েছে বলে অভিযোগ রয়েছে।
আল-কায়েদা এবং তালেবানের সঙ্গে যোগসূত্র থাকার কারণে ২০০৫ সালে জাতিসংঘ লস্কর-ই-তৈয়বাকে নিষিদ্ধ করে। পরবর্তী সময়ে ২০০৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্র সাইদকে তাদের বৈশ্বিক সন্ত্রাসীদের তালিকায় অন্তর্ভুক্ত করে। লস্কর প্রধান হাফিজ সাইদ ভারতে একাধিক সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত।