স্পেনে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৭০ জনের বেশি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
স্থানীয় সময় রোববার সন্ধ্যা সাড়ে ৬টার পর দক্ষিণ স্পেনের এ দুর্ঘটনায় অনেক যাত্রী আটকা পড়েছেন বলে রেলওয়ে কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে বিবিসি।
রেল নেটওয়ার্ক অপারেটর অ্যাডিফ জানিয়েছে, মালাগা থেকে মাদ্রিদগামী একটি দ্রুতগতির ট্রেন আদামুজ শহরের কাছে লাইনচ্যুত হয়। এ সময় বিপরীত লাইনে ঢুকে উল্টো দিক থেকে আসা আরেকটি ট্রেনকে ধাক্কা দেয় এই ট্রেন। এতে ওই ট্রেনটিও লাইনচ্যুত হয়।
