স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, তোলেদো প্রদেশের উর্দা শহরের স্টেশনে ভয়াবহ এই দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে আপাতত আদিফের এক কর্মীর মানবিক ভুলকে প্রধান ধারণা হিসেবে বিবেচনা করছে দেশটির পরিবহন মন্ত্রণালয়।
এর আগে স্থানীয় বুধবার সময় সকাল ৯টার কিছু পর মাদ্রিদ থেকে সেভিলগামী রেলপথে মোরাসহ ও অর্গাজ শহরের মধ্যবর্তী এলাকায় রেনফে ও ইরিও পরিচালিত দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ হয়। এতে দুটি বগি লাইনচ্যুত হয়।
দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া ৫৪ বছর বয়সী যাত্রী জেসুস জেরোনিমো জানান, সংঘর্ষের সময় যাত্রীরা ট্রেনের ভেতরে ছিটকে পড়েন।
