স্পেনে অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডে নিহত অন্তত ৫
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ১২:৩৯ pm
স্পেনের উত্তর-পূর্বাঞ্চলে গতকাল সোমবার সন্ধ্যায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
কাতালান আঞ্চলিক ফায়ার সার্ভিস এক বিবৃতিতে জানায়, কাতালোনিয়ার বার্সেলোনা প্রদেশের মানলেউ শহরের একটি পাঁচতলা আবাসিক ভবনে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ভবনের ছাদতলায় অবস্থানরত পাঁচজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।
এ ছাড়া আরো চারজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।আগুন লাগার কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং স্থানীয় টহল ইউনিটগুলো এ কাজে সহায়তা করছে। নিহতদের পরিচয় শনাক্তকরণের কাজ চলছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।