শনিবার, মে ৩০, ২০২৬

সৌদি-বাহরাইনকে সংযোগকারী ‘কিং ফাহাদ’ সেতু বন্ধ ঘোষণা

এপ্রিল ৭, ২০২৬ ১২:৫১ pm

ইরানের হামলার আশঙ্কায় সৌদি আরব ও বাহরাইনকে সংযুক্ত করা গুরুত্বপূর্ণ সেতু ‘কিং ফাহাদ কজওয়ে’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিভিন্ন প্রতিবেদনের বরাতে এ তথ্য জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কিং ফাহাদ কজওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশকে লক্ষ্য করে ইরানি হামলার আশঙ্কায় ‘সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে’ এ সেতুতে যান চলাচল স্থগিত করা হয়েছে।

২৫ কিলোমিটার (১৫.৫ মাইল) দীর্ঘ এ সেতুটি সৌদি আরব ও দ্বীপরাষ্ট্র বাহরাইনের মধ্যে সংযোগকারী একমাত্র সড়ক পথ।

 

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে পারস্য উপসাগরীয় অঞ্চলটি ইরানের প্রতিশোধমূলক হামলার মূল লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।