শনিবার, মে ৩০, ২০২৬

পানির কূপ নিয়ে সংঘর্ষে চাদে নিহত ৪২

এপ্রিল ২৭, ২০২৬ ১১:৩৪ am

চাদের পূর্বে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত ৪২ জন নিহত হয়েছেন। রবিবার একজনসরকারিকর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।
চাদ উত্তর-মধ্য আফ্রিকার একটি স্থলবেষ্টিত দেশ। এর উত্তরে লিবিয়া, পূর্বে সুদান, দক্ষিণে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, দক্ষিণ-পশ্চিমে ক্যামেরুন ও নাইজেরিয়া এবং পশ্চিমে নাইজার অবস্থিত।

এন‘জামেনা চাদের রাজধানী ও বৃহত্তম শহর। একজন সরকারি প্রতিনিধি বলেছেন, শনিবার ওয়াদি ফিরা প্রদেশের গুয়েরেদা উপপ্রশাসনিক অঞ্চলে এ ঘটনা ঘটে। রবিবার বেশ কয়েকজন মন্ত্রী, ঊর্ধ্বতন স্থানীয় কর্মকর্তা এবং সেনাবাহিনীর চিফ অব স্টাফকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

আঞ্চলিক প্রশাসন ও বিকেন্দ্রীকরণের দায়িত্বে থাকা উপপ্রধানমন্ত্রী লিমানে মাহামাত রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং এখন নিয়ন্ত্রণেই আছে।’

বেশ কয়েক বছর ধরে পূর্ব চাদের কৃষক এবং যাযাবর আরব পশুপালকদের মধ্যে সংঘাত চলছে। প্রতিবেশী সুদানে চলমান সংঘাত থেকে পালিয়ে আসা শরণার্থীদের কারণে এই উত্তেজনা আরো বেড়েছে। এনজিও ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের হিসাব অনুযায়ী, ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে কৃষি ও চারণভূমি নিয়ে সংঘাতের কারণে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু এবং দুই হাজার আহত হয়েছেন।