চাঁদ না দেখেই কিভাবে ঈদের তারিখ জানাল তুরস্ক?
মে ১৭, ২০২৬ ১২:০৪ pm
বিশ্বে এখনো জিলহজের চাঁদ দেখা যায়নি। আজ চাঁদ দেখা শুরু করবে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশ।
তবে ইতোমধ্যেই ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তিউনিসিয়া ও তুরস্ক। দেশ দুটি নিশ্চিত করেছে, আগামী ২৭ মে তাদের দেশে উদযাপিত হবে ঈদুল আজহা।গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, চাঁদ দেখার ওপর নির্ভর না করে বৈজ্ঞানিক গণনার ভিত্তিতে ঈদের তারিখ নির্ধারণ করে থাকে তুরস্ক।
জ্যোতির্বৈজ্ঞানিক গণনার ওপর ভিত্তি করে পূর্ব-নির্ধারিত ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী সোমবারকে (১৮ই মে) জিলহজ মাসের শুরু হিসেবে নিশ্চিত করেছে দেশটি।
আর এ কারণেই আরবি বর্ষপঞ্জি অনুযায়ী জিলহজ মাসের দশম দিন ঈদ হিসেবে ঈদুল আযহার তারিখ ২৭ মে নির্ধারিত হয়েছে।