সেখানকার চিকিৎসাসংশ্লিষ্ট সূত্র তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিকে জানিয়েছে, ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত দুটি ভবনের দেয়াল ঝড়ের সময় ধসে পড়েছে।

তিনি বলেন, জলাবদ্ধ সড়ক, ভূমিক্ষয় ও নালা বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে পৌর কর্তৃপক্ষের কাছে ২৫০টি অভিযোগ এসেছে। সীমিত সামর্থ্য নিয়েই অধিকাংশ এলাকায় সাড়া দিয়েছেন পৌরসভার কর্মীরা।
শীতকালীন সামগ্রী, ত্রাণ ও ভারী সরঞ্জাম গাজায় পৌঁছাতে সীমান্ত ক্রসিংগুলো সম্পূর্ণ খুলে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
গাজার সিভিল ডিফেন্সের জনসংযোগ পরিচালক আবদুল্লাহ আল-মাজদালাউই জানান, ঝড় শুরু হওয়ার পর থেকে উদ্ধারকর্মীরা শত শত বিপৎসংকেত পেয়েছেন। অধিকাংশ ফোন এসেছে পানিতে ডুবে যাওয়া তাঁবু ও শিবির এবং বাস্তুচ্যুত পরিবারগুলোর আশ্রয়স্থলের ওপর ধসে পড়ার ঝুঁকিতে থাকা ভবন ও দেয়াল নিয়ে।
পর্যটকের আড়ালে সমুদ্রে চলছে ‘জঙ্গি’ প্রশিক্ষণ
তিনি বলেন, তাৎক্ষণিক প্রাণহানির ঝুঁকি মোকাবেলা করতে পারলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নতুন আশ্রয়ের ব্যবস্থা করে দেওয়ার মতো প্রয়োজনীয় সরঞ্জাম ও সক্ষমতা তাঁদের নেই।
এর আগে গত বৃহস্পতিবার জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, গাজার ১৯ লাখ ৮০ হাজার মানুষের, অর্থাৎ মোট জনসংখ্যার প্রায় ৯৪ শতাংশের আশ্রয় ও অন্যান্য জরুরি সামগ্রী প্রয়োজন। সংস্থাটির জুন মাসে পরিচালিত তাদের মধ্যে ৫৮ শতাংশের আশ্রয়সংকট গুরুতর বা বিপর্যয়কর পর্যায়ে রয়েছে।
ইসরায়েলের ক্ষমতার পালাবদলে ইরান যুদ্ধের গতিপথ বদলাবে?
গত অক্টোবর মাসে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়বিষয়ক কার্যালয় সতর্ক করে জানায়, গাজার প্রায় ৯ লাখ ৫০ হাজার ফিলিস্তিনি এমন বাস্তুচ্যুত শিবিরে বসবাস করছেন, যেগুলো মাঝারি থেকে উচ্চমাত্রার বন্যার ঝুঁকিতে রয়েছে। তাদের মধ্যে চার লাখের বেশি মানুষ উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় রয়েছেন।
২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলের যুদ্ধে গাজার অসংখ্য বাড়িঘর ও অবকাঠামো ধ্বংস হয়েছে। ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক বছরের বেশি সময় পার হলেও আশ্রয় ও পুনর্গঠনের প্রয়োজনীয়তা এখনো সরবরাহ করা সহায়তার তুলনায় অনেক বেশি।
অস্থায়ী আবাসন নির্মাণ ও বাড়িঘর মেরামতের প্রয়োজনীয় সামগ্রী প্রবেশে ইসরায়েলের অব্যাহত বিধি-নিষেধ পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে।
