শনিবার, মে ৩০, ২০২৬

উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ হস্তান্তরে রাজি হয়নি ইরান

মে ২৪, ২০২৬ ৮:১৫ pm

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি দ্বিতীয় দফায় আরো ৬০ দিন বাড়িয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। যুদ্ধবিরতি চলমান থাকলে চূড়ান্ত চুক্তিতে এখানো সম্মত হতে পারেনি উভয়পক্ষ।

যুক্তরাষ্ট্রে চুক্তির একটি প্রস্তাবনায় রয়েছে ইরানের ইউরোনিয়ামের মজুদ তুলে দিতে হবে ট্রাম্পের। তবে  ইরান তার উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ হস্তান্তর করতে কোনো সম্মতি দেয়নি ইরান। রবিবার (২৪ মে)  নিশ্চিত করেছেন দেশটির একজন শীর্ষস্থানীয় সূত্র।সূত্রটি জানিয়েছে, তেহরান তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ হস্তান্তরে রাজি নয়।

যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া প্রাথমিক চুক্তির অংশে ইরানের পারমাণবিক বিষয়টি ছিল না।পারমাণবিক বিষয়টি চূড়ান্ত চুক্তির জন্য আলোচনায় উত্থাপন করা হবে। তাই এটি বর্তমান চুক্তির অংশ নয়। ইরানের উচ্চসমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ দেশ থেকে বাইরে পাঠানোর বিষয়ে কোনো চুক্তি হয়নি বলে যোগ করে সূত্রটি।

এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনেই স্পষ্ট নির্দেশনা জারি করেন, কোনো অবস্থাতেই ইরানের এই যুদ্ধোপকরণ মানের কাছাকাছি থাকা ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানো যাবে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হুঁশিয়ারি দিয়েছিলেন, যুক্তরাষ্ট্র যেকোনো মূল্যে ইরানের এই ইউরেনিয়াম মজুদ উদ্ধার ও ধ্বংস করবে। তবে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়, ইরান এই ইউরেনিয়াম সমর্পণে রাজি হয়েছে, যা এখন ইরান সূত্র সরাসরি অস্বীকার করল।