মঙ্গলবার জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর (ওসিএইচএ)-এর বরাতে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বলেন, ‘মানবিক কার্যক্রমের গতি ও পরিসর প্রতিদিনের প্রতিবন্ধকতায় ক্ষতিগ্রস্ত হলেও জাতিসংঘ ও তার অংশীদাররা প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রেখেছে।
তিনি আরো বলেন, ‘৬৬০টির বেশি পরিবারকে জরুরি খাদ্য, তাঁবু ও ত্রিপল সরবরাহ করা হয়েছে।’
ফারহান হক জোর দিয়ে বলেন, ‘টেকসই আশ্রয় সমাধানের জরুরি প্রয়োজন রয়েছে; এর মধ্যে রয়েছে ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামত, ধ্বংসস্তূপ পরিষ্কার করে নতুন জায়গা তৈরি করা এবং পানি ও স্যানিটেশন ব্যবস্থা পুনরুদ্ধার।’
তিনি আরো জানান, ইসরায়েলি সামরিক বাহিনী বানি সুহেইলা ও পূর্ব খান ইউনিসে লিফলেট ছড়িয়ে মানুষকে অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে।
