শনিবার, মে ৩০, ২০২৬

রেফারি যখন লাল কার্ড বের করলেন, লিসান্দ্রো মার্তিনেস যেন বিশ্বাসই করতে পারছিলেন না। মাইকেল ক্যারিকের প্রতিক্রিয়ায় অবিশ্বাসের পাশাপাশি ফুটে উঠল প্রবল অসন্তোসও। ম্যাচ শেষেও তিনি উগরে দিলেন ক্ষোভ। ম্যানচেস্টার ইউনাইটেড কোচের কাছে এটি তার জীবনে দেখা সবচেয়ে বাজে সিদ্ধান্তগুলির একটি। ইংলিশ প্রিমিয়ার লিগের এই ম্যাচটিতে ম্যানচেস্টার ইউনাইটেড ঘরের মাঠেই ২-১ গোলে হেরে যায় লিডস ইউনাইটেডের কাছে। ৩০ মিনিটের মধ্যেই গোল দুটি করে লিডস। ম্যাচের ৫৪তম মিনিটে মার্তিনেসের লাল কার্ড আরও চাপে ফেলে দেয় ইউনাইটেডকে। লিডসের ফরোয়ার্ড ডমিনিক ক্যালভার্ট-লেউইনের চুল টেনে ধরেছন বল মনে হওয়ায় লাল কার্ড দেখানো হয় মার্তিনেসকে। ভিএআর রেফারি জন ব্রুকস মাঠের পাশের মনিটরে ঘটনাটি পর্যবেক্ষণের জন্য মাঠের রেফারিকে বলার পর তিনি মনিটর দেখে সিদ্ধান্ত দেন। চুল টেনে ধরার ব্যাপারটি উল্লেখ করেন তিনি। পরে কাসেমিরো একটি গোল শোধ করলেও ম্যানচেস্টার ইউনাইটেড আর ম্যাচে ফিরতে পারেনি। ম্যাচের পর ওই লাল কার্ড নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন কোচ ক্যারিক। সরাসরি কাঠগড়ায় দাঁড় করান তিনি রেফারিকে। “দ্বিতীয়ার্ধে আমার মনে হয়েছে, ছেলেরা যেভাবে খেলেছে, ওরা ইতিবাচক মনোভাব বজায় রেখেছিল এবং কিছু একটা আদায় করার জন্য লড়াই করেছিল… কিন্তু তাকে (মার্তিনেস) মাঠ থেকে বের করে দেওয়ার জঘন্য সিদ্ধান্তের পর… ওটা আমার দেখা সবচেয়ে বাজে সিদ্ধান্তগুলোর মধ্যে একটি ছিল।” “শুরুতেই বলি, লিসান্দ্রোর মুখে একটা হাত লাগে (ক্যালভার্ট-লেউইনের), ফলে বল দখলের লড়াইয়ের সময় সে কিছুটা ভারসাম্য হারিয়ে ফেলে। সে প্রায় তাকে ছুঁয়ে তার শার্টটা ধরে ফেলতে যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত তার মাথায় হাত লেগে যায়, তার চুলের পেছনে স্পর্শ করে। তাতেই লাল কার্ড হয়ে গেল!” সিদ্ধান্ত জানানোর সময় রেফারি উল্লেখ করেন মার্তিনেসের আচরণ ছিল আগ্রাসী। তবে তা মানতে রাজি নন ম্যান ইউনাইটেড কোচ। “এটা আক্রমণাত্মক ছিল না। কোনো ঝাঁকুনি ছিল না। কোনো টানাটানি ছিল না। কোনো আকস্মিক নড়াচড়াও ছিল না। সে শুধু হালকাভাবে ছুঁয়ে দেয় এবং স্পর্শটা এড়িয়ে যায়।” “এর জন্য যদি লাল কার্ড দিতে হয়, তাহলে আমাদের সতর্ক থাকতে হবে যে, খেলাটা কোন দিকে যাচ্ছে। এটা একটা যাচ্ছেতাই সিদ্ধান্ত, একেবারেই জঘন্য।” যার চুল টেনে ধরা নিয়ে ঘটনা, সেই ক্যালভার্ট-লেউইন বলছেন নিয়মের কথাই। “নিয়ম তো আমি বানাই না। আমার মনে হয়েছিল, কেউ আমার চুল ধরে টানছে, আমি রেফারিকে বলেছিলাম, সিদ্ধান্ত তারই।” “তার (মার্তিনেস) জন্য এটা দুর্ভাগ্যজনক, সে ইচ্ছাকৃতভাবে করুক বা না করুক। তবে আমি কোনো ক্ষোভ পুষে রাখিনি।” কিন্তু ক্যারিকের ক্ষোভ কমছেই না। “আমাকে বলতেই হচ্ছে, যদি এটুকুর জন্য কাউকে মাঠ থেকে বের করে দেওয়া হয়, তবে তা সত্যিই উদ্বেগজনক। আমি জানি, সে (মার্তিনেস) তার চুলে হাত দিয়েছে। সে এটা অস্বীকার করতে পারবে না যে, সে তার মাথায় হাত দিয়েছে।” “কিন্তু সে যেভাবে স্পর্শ করেছে, সেটির সঙ্গে আগ্রাসীভাবে চুল ধরে টানার মধ্যে পার্থক্য আছে, যা আমরা আগেও দেখেছি। এটা সত্যিই দুর্ভাবনার।” গত জানুয়ারিতে উলভারহ্যাম্পটনের ফরোয়ার্ড টোলু আলোকোদারের টেনে ধরায় তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন এভারটনের মাইকেল কিন। তবে পরের মাসে ম্যানচেস্টার সিটির অ্যান্টোয়ান সেমেনিওর চুল টেনে ধরায় শাস্তি এড়াতে পারেন ফুলহ্যামের কেনি তেতে।

এপ্রিল ১৪, ২০২৬ ২:১০ pm

রেফারি যখন লাল কার্ড বের করলেন, লিসান্দ্রো মার্তিনেস যেন বিশ্বাসই করতে পারছিলেন না। মাইকেল ক্যারিকের প্রতিক্রিয়ায় অবিশ্বাসের পাশাপাশি ফুটে উঠল প্রবল অসন্তোসও। ম্যাচ শেষেও তিনি উগরে দিলেন ক্ষোভ। ম্যানচেস্টার ইউনাইটেড কোচের কাছে এটি তার জীবনে দেখা সবচেয়ে বাজে সিদ্ধান্তগুলির একটি।

ইংলিশ প্রিমিয়ার লিগের এই ম্যাচটিতে ম্যানচেস্টার ইউনাইটেড ঘরের মাঠেই ২-১ গোলে হেরে যায় লিডস ইউনাইটেডের কাছে।

৩০ মিনিটের মধ্যেই গোল দুটি করে লিডস। ম্যাচের ৫৪তম মিনিটে মার্তিনেসের লাল কার্ড আরও চাপে ফেলে দেয় ইউনাইটেডকে।

লিডসের ফরোয়ার্ড ডমিনিক ক্যালভার্ট-লেউইনের চুল টেনে ধরেছন বল মনে হওয়ায় লাল কার্ড দেখানো হয় মার্তিনেসকে। ভিএআর রেফারি জন ব্রুকস মাঠের পাশের মনিটরে ঘটনাটি পর্যবেক্ষণের জন্য মাঠের রেফারিকে বলার পর তিনি মনিটর দেখে সিদ্ধান্ত দেন। চুল টেনে ধরার ব্যাপারটি উল্লেখ করেন তিনি।

পরে কাসেমিরো একটি গোল শোধ করলেও ম্যানচেস্টার ইউনাইটেড আর ম্যাচে ফিরতে পারেনি।

ম্যাচের পর ওই লাল কার্ড নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন কোচ ক্যারিক। সরাসরি কাঠগড়ায় দাঁড় করান তিনি রেফারিকে।

“দ্বিতীয়ার্ধে আমার মনে হয়েছে, ছেলেরা যেভাবে খেলেছে, ওরা ইতিবাচক মনোভাব বজায় রেখেছিল এবং কিছু একটা আদায় করার জন্য লড়াই করেছিল… কিন্তু তাকে (মার্তিনেস) মাঠ থেকে বের করে দেওয়ার জঘন্য সিদ্ধান্তের পর… ওটা আমার দেখা সবচেয়ে বাজে সিদ্ধান্তগুলোর মধ্যে একটি ছিল।”

“শুরুতেই বলি, লিসান্দ্রোর মুখে একটা হাত লাগে (ক্যালভার্ট-লেউইনের), ফলে বল দখলের লড়াইয়ের সময় সে কিছুটা ভারসাম্য হারিয়ে ফেলে। সে প্রায় তাকে ছুঁয়ে তার শার্টটা ধরে ফেলতে যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত তার মাথায় হাত লেগে যায়, তার চুলের পেছনে স্পর্শ করে। তাতেই লাল কার্ড হয়ে গেল!”

সিদ্ধান্ত জানানোর সময় রেফারি উল্লেখ করেন মার্তিনেসের আচরণ ছিল আগ্রাসী। তবে তা মানতে রাজি নন ম্যান ইউনাইটেড কোচ।

“এটা আক্রমণাত্মক ছিল না। কোনো ঝাঁকুনি ছিল না। কোনো টানাটানি ছিল না। কোনো আকস্মিক নড়াচড়াও ছিল না। সে শুধু হালকাভাবে ছুঁয়ে দেয় এবং স্পর্শটা এড়িয়ে যায়।”

“এর জন্য যদি লাল কার্ড দিতে হয়, তাহলে আমাদের সতর্ক থাকতে হবে যে, খেলাটা কোন দিকে যাচ্ছে। এটা একটা যাচ্ছেতাই সিদ্ধান্ত, একেবারেই জঘন্য।”

যার চুল টেনে ধরা নিয়ে ঘটনা, সেই ক্যালভার্ট-লেউইন বলছেন নিয়মের কথাই।

“নিয়ম তো আমি বানাই না। আমার মনে হয়েছিল, কেউ আমার চুল ধরে টানছে, আমি রেফারিকে বলেছিলাম, সিদ্ধান্ত তারই।”

“তার (মার্তিনেস) জন্য এটা দুর্ভাগ্যজনক, সে ইচ্ছাকৃতভাবে করুক বা না করুক। তবে আমি কোনো ক্ষোভ পুষে রাখিনি।”

কিন্তু ক্যারিকের ক্ষোভ কমছেই না।

“আমাকে বলতেই হচ্ছে, যদি এটুকুর জন্য কাউকে মাঠ থেকে বের করে দেওয়া হয়, তবে তা সত্যিই উদ্বেগজনক। আমি জানি, সে (মার্তিনেস) তার চুলে হাত দিয়েছে। সে এটা অস্বীকার করতে পারবে না যে, সে তার মাথায় হাত দিয়েছে।”

“কিন্তু সে যেভাবে স্পর্শ করেছে, সেটির সঙ্গে আগ্রাসীভাবে চুল ধরে টানার মধ্যে পার্থক্য আছে, যা আমরা আগেও দেখেছি। এটা সত্যিই দুর্ভাবনার।”

গত জানুয়ারিতে উলভারহ্যাম্পটনের ফরোয়ার্ড টোলু আলোকোদারের টেনে ধরায় তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন এভারটনের মাইকেল কিন। তবে পরের মাসে ম্যানচেস্টার সিটির অ্যান্টোয়ান সেমেনিওর চুল টেনে ধরায় শাস্তি এড়াতে পারেন ফুলহ্যামের কেনি তেতে।