মে ৩, ২০২৬ ৫:২১ pm
বুয়েনোস আইরেসের আদালতে দেওয়া সাক্ষ্যে ৩৪ বছর বয়সী মনোরোগ বিশেষজ্ঞ কার্লোস দিয়াজ দাবি করেছেন, ম্যারাডোনা বাইপোলার ডিসঅর্ডার ও নার্সিসিজমে ভুগছিলেন। একই সঙ্গে তার জন্য সম্পূর্ণ মদ্যপানমুক্ত চিকিৎসা পরিকল্পনা প্রয়োজন ছিল বলেও উল্লেখ করেন তিনি।
দীর্ঘ সময় ধরে একজন ব্যক্তির আবেগের বা মানসিক অবস্থার বিপরীতমুখী পরিবর্তন ঘটতে থাকলে তাকে বাইপোলার ডিজঅর্ডার বলে বর্ণনা করেন চিকিৎসকেরা। আর নার্সিসিজম হলো নিজের প্রতি নিজেই মুগ্ধ হয়ে থাকার একটি মানসিক প্রবণতা। এতে অন্য কারও বা কোনো কিছুর প্রতি মনোযোগ দিতে পারে না রোগী।
দেশটির একটি শীর্ষ পত্রিকার বরাতে জানা গেছে, দিয়াজ জানান তিনি ২০২০ সালের ২৬ অক্টোবর ম্যারাডোনার সঙ্গে প্রথম দেখা করেন, যা ছিল তার মৃত্যুর ২৯ দিন আগে। আরেকটি পত্রিকা জানিয়েছে, সে সময় সোফায় বসে ওয়াইন পান করছিলেন ম্যারাডোনা।
আদালতে দিয়াজ বলেন, ‘প্রথম দেখাতেই আমি চমকে যাই।
ক্লাব ফুটবলে বোকা জুনিয়র্স, বার্সেলোনা ও নাপোলির হয়ে সাফল্য পাওয়া মারাদোনা ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতান।
এই বিচারপ্রক্রিয়ায় খতিয়ে দেখা হচ্ছে, তার চিকিৎসা ও পরিচর্যায় জড়িত ব্যক্তিদের কোনো গাফিলতি বা অপরাধমূলক দায় ছিল কি না।
এদিকে মামলার আরেক আসামি নিউরোসার্জন লিওপোল্ডো লুকে আদালতে সাক্ষ্য দিয়ে দাবি করেন, বাড়িতে চিকিৎসার ব্যবস্থা যথাযথ ছিল এবং সেটিকে কোনোভাবেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) হিসেবে তৈরি করার পরিকল্পনা তাদের ছিল না।