আগস্ট ১৯, ২০২৬ ১:১৫ pm
কেউ লিখেছেন, ‘বার্সেলোনায় স্বাগতম রদ্রি’, কেউ আবার নতুন তারকাকে শুভেচ্ছা জানিয়ে বার্সেলোনার সমর্থকদের প্রচলিত উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ফলে সংগীতশিল্পী অলিভিয়া রদ্রিগোর ইন্সটাগ্রাম পোস্টের মন্তব্যঘর আচমকাই ফুটবলভক্তদের আড্ডায় পরিণত হয়েছে।
বার্সেলোনা জানিয়েছিল, ক্লাবটির জার্সিতে এর আগে এড শিরান, ট্রাভিস স্কট, কোল্ডপ্লে, কারোল জি, দ্য রোলিং স্টোনস, রোজালিয়া ও ড্রেকের মতো শিল্পীদেরও বিশেষ সংস্করণ দেখা গেছে।
এর আগেও রদ্রিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন বিভ্রান্তি দেখা গেছে। ২০২৪ সালে ম্যানচেস্টার সিটিতে থাকতে ব্যালন ডি’অর জেতেন তিনি। সেই সময়ও তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম না থাকায় কিছু সমর্থক ভুল করে অলিভিয়া রদ্রিগোর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে গিয়ে নিজেদের প্রতিক্রিয়া দেখিয়েছিলেন।
এবার অবশ্য পরিস্থিতি একেবারেই ভিন্ন। রদ্রির বার্সেলোনায় যোগ দেওয়ার আনন্দেই সমর্থকরা ভুল করে হাজির হয়েছেন অলিভিয়ার অ্যাকাউন্টে। ফলে একজন বিশ্বকাপজয়ী ও ব্যালন ডি’অরজয়ী ফুটবলারকে স্বাগত জানাতে গিয়ে আরেক ‘রদ্রি’র ইন্সটাগ্রামে তৈরি হয়েছে মজার এক বার্সেলোনা-উৎসব।