এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় সালমান আগা স্পষ্ট করে জানান, বিষয়টি পুরোপুরি সরকারের এবং ক্রিকেট বোর্ডের এখতিয়ারভুক্ত। খেলোয়াড়দের হাতে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।
ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বললেন গাভাস্কার
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘এটা আমাদের সিদ্ধান্ত নয়। সরকার ও বোর্ড যা নির্দেশ দেবে, আমাদের সেটাই মানতে হবে। এখানে ব্যক্তিগত মতের কোনো জায়গা নেই।’
পাকিস্তান সরকারের এই অবস্থানের পেছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে বাংলাদেশ ইস্যুকে।
ভারতের বিপক্ষে না খেললে পাকিস্তানকে কড়া শাস্তির ইঙ্গিত আইসিসির
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘এ’-তে পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত, নামিবিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র। আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা।
