জানুয়ারি ২৬, ২০২৬ ১২:৩০ pm
এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে গিলেস্পি আইসিসির সিদ্ধান্ত নিয়ে কৌতূহল প্রকাশ করে জানতে চান, কেন বাংলাদেশকে ভারতের বাইরে ম্যাচ খেলার সুযোগ দেওয়া হয়নি। তিনি উদাহরণ টেনে বলেন, অতীতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানালে তাদের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের সুযোগ দেওয়া হয়েছিল।
গিলেস্পির পোস্টে লেখা ছিল, ‘আইসিসি কি ব্যাখ্যা দিয়েছে কেন বাংলাদেশ তাদের ম্যাচগুলো ভারতের বাইরে খেলতে পারবে না? অতীতে ভারত পাকিস্তানে খেলতে না চাইলে তাদের ম্যাচ বাইরে আয়োজন করা হয়েছিল। তাহলে এখন এই সিদ্ধান্তের ভিত্তি কী? কেউ কি বিষয়টা পরিষ্কার করে বলতে পারেন ‘
এই প্রশ্নের পরপরই গিলেস্পি সামাজিক মাধ্যমে তীব্র আক্রমণ ও কটূক্তির শিকার হন। পরে এক ব্যবহারকারী পোস্টটি কেন মুছে ফেলেছেন জানতে চাইলে গিলেস্পি বলেন, ‘একটা সাধারণ প্রশ্ন করার জন্য আমাকে গালাগাল করা হয়েছে, তাই পোস্টটি মুছে ফেলেছি।’
ভারত-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ
এদিকে আইসিসি শনিবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ অন্তর্ভুক্ত করা হয়েছে।
দুর্দান্ত হ্যাটট্রিকে ইতিহাস গড়লেন রিয়ালে ‘অবহেলিত’ ব্রাজিলিয়ান তারকা
তবে বিসিবির পক্ষ থেকে ভারতে ভ্রমণ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করায় বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেটে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। বাংলাদেশের বাদ পড়া এবং স্কটল্যান্ডের অন্তর্ভুক্তি নিয়ে ক্রিকেট মহলে আলোচনা ও সমালোচনা অব্যাহত রয়েছে।