অবশেষে চিকিৎসকদের প্রাথমিক পরিচর্যার পর উঠে দাঁড়ান মুসিয়ালা, এরপরই মাঠ ত্যাগ করেন। দেখে কিছুটা হতবিহ্বল মনে হলেও শারীরিক দিক থেকে তিনি স্বাভাবিকই ছিলেন। পরপর দুই ম্যাচে সুস্থ এক ফুটবলারের এভাবে মাঠে পড়ে যাওয়া স্বাভাবিক না হওয়ায় পুরো বিষয়টির মূল কারণ খুঁজে বের করতে মাঠে নামে বায়ার্নের মেডিক্যাল টিম।
পরপর দুই ম্যাচে এমন অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত এক বার্তা দিয়েছেন জামাল মুসিয়ালা।
পরিস্থিতি ভয়ংকর মনে হলেও নিজের আত্মবিশ্বাসের কথা জানিয়ে তিনি লেখেন, ‘আমি জানি প্রথম দর্শনে এটি বেশ ভীতিকর মনে হয়—তবে আমার জন্য এটি আপাতত দৈনন্দিন জীবনেরই অংশ। আমি অত্যন্ত মানসম্মত চিকিৎসা পাচ্ছি এবং এ নিয়ে খুব আশাবাদী। বায়ার্ন মিউনিখ, আমার পরিবার এবং বন্ধুরা এই যাত্রায় সবসময় আমার পাশে রয়েছে ও সাহস জোগাচ্ছে।’
নিজের খেলার সিদ্ধান্ত ও ঝুঁকির বিষয়টি পরিষ্কার করে মুসিয়ালা যোগ করেন, ‘সবচেয়ে বড় বিষয় হলো, এতে বড় ধরনের স্বাস্থ্যগত কোনো ঝুঁকি নেই। বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে নিবিড় পরামর্শের পরই এই চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া আমার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল।