মে ১৪, ২০২৬ ১২:১১ pm
কার্ড নেওয়ার বিষয়ে যোগাযোগ ছাড়া কোনো যোগাযোগ হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘না, ওই সময়ই ফোন দিয়ে বলেছিল যে আমারও কার্ড আছে। ওইটা নেওয়ার জন্য।
প্রশ্ন: রাজনীতিতে তো ঢুকেছেন। তামিমের মতো ভবিষ্যতে ক্রিকেট প্রশাসনেও কি আসার ইচ্ছা আছে?
সাকিব: না। আমি মনে হয় আগেও বলছি যে আমার ও রকম ইচ্ছা নেই। খেলা ছাড়ার পর আমার স্পোর্টসের সঙ্গে থাকার কোনো ইচ্ছা নেই বললেই চলে। তবে কোচিং করানো বা মেন্টর ধরনের কিছু হলে হয়তো একটা সম্ভাবনা থাকবে। সেটা আমি উপভোগ করব। এ ছাড়া নয়।
একসময় তামিমের সঙ্গে দূরত্বের গুঞ্জন থাকলেও, বিসিবির দায়িত্ব নেওয়ার পর সেটি তার জন্য সুবিধা নাকি অসুবিধা—এ প্রশ্নেও সাকিব বলেন, ‘এখানে সুবিধা-অসুবিধা হওয়ার কিছু আছে বলে মনে করি না। তবে নির্বাচনের পরে একটা বোর্ড এলে তাদের যদি কোনো চিন্তা থাকে তো থাকল কিংবা যদি চিন্তা না থাকে, সেটাও আমি জানব।’
রাজনীতিতে যুক্ত হলেও ভবিষ্যতে তামিমের মতো ক্রিকেট প্রশাসনে আসার আগ্রহ নেই বলেও জানিয়েছেন সাকিব। তিনি বলেন, ‘না। আমি মনে হয় আগেও বলছি যে আমার ও রকম ইচ্ছা নেই। খেলা ছাড়ার পর আমার স্পোর্টসের সঙ্গে থাকার কোনো ইচ্ছা নেই বললেই চলে। তবে কোচিং করানো বা মেন্টর ধরনের কিছু হলে হয়তো একটা সম্ভাবনা থাকবে। সেটা আমি উপভোগ করব। এ ছাড়া নয়।’
ভবিষ্যতে কোচিং কোর্স করার ইচ্ছা কিনা এমন প্রশ্নে সাকিব বলেন, ‘না, কোর্স করার কোনো ইচ্ছা নেই, কোর্স করে কোচ হব না।’