এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেটে গ্রুপ ‘বি’তে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এফআইইউ) কাছে বড় ব্যবধানে হারাল সোনারগাঁও ইউনিভার্সিটি (এসইউ)। এফআইইউকে ৭ উইকেটে হারিয়েছে টানা দুই জয়ে ছয় পয়েন্ট তুলে এসইউ।

বুধবার এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে সোনারগাঁওয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে মামুলি সংগ্রহ দাঁড় করায় ফারইস্ট।

নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ১২৩ রান। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি সোনারগাঁওয়ের। মাত্র ৩৮ রানেই ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে দলটি।

তবে সেই চাপ সামাল দিয়ে চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ৮৬ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান আলাউদ্দিন মোনা ও তানভীর হোসেন। ৪৫ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৫৯ রানে অপরাজিত থাকেন মোনা। তাকে যোগ্য সঙ্গ দিয়ে ২৮ বলে অপরাজিত ২১ রান করেন তানভীর। দুজনের দায়িত্বশীল

ব্যাটিংয়ে ১৬.৩ ওভারেই ৩ উইকেট হারিয়ে ১২৪ রান তুলে জয় নিশ্চিত করে সোনারগাঁও ইউনিভার্সিটি।

হাতে থাকে ২১ বল।

ফারইস্টের হয়ে তালহা জুবায়ের ২টি এবং আশিকুর রহমান ১টি উইকেট নেন।

এবি জীবনের দুর্দান্ত বোলিং ও আলাউদ্দিন মোনার অপরাজিত ফিফটিতে এবিজি ইউনিভার্সিটি কাপের বি গ্রুপে টানা দুই জয় তুলে নেয় সোনারগাঁও ইউনিভার্সিটি। ৪ ওভারে একটি মেডেনসহ মাত্র ১৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন জীবন। ম্যাচ সেরা পুরস্কার জিতে নেন এবি জীবন।

ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস।

দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় গত ২৫ অক্টোবর শুরু হয়েছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ-২০২৬’।