সোমবার, মার্চ ২, ২০২৬

সেদিন আমার শরীরে আশীর্বাদ প্রবেশ করেছিল : সুধা

ফেব্রুয়ারি ৯, ২০২৬ ৬:০৫ pm

কিছুদিন আগে ভাইরাল হয়েছিল একটি ভিডিও। বর্ষীয়ান অভিনেত্রী সুধা চন্দ্রন ভজন শুনতে শুনতে কান্নায় ভেঙে পড়ছেন। ক্রমশ নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারাচ্ছেন সুধা। এক ব্যক্তিকে কামড়ে দিতে যেতেও দেখা গেল সুধাকে।

কেউ কেউ বললেন ভর হয়েছে সুধার ওপর। কেউ কেউ আবার বিভিন্ন ধরনের অসুস্থতার কথাও উল্লেখ করেছেন। এবার অভিনেত্রী নিজেই জানালেন ঠিক কী ঘটেছিল সে দিন?ভিডিও দেখা যাচ্ছিল এক ব্যক্তি তাঁকে সামলাতে যাচ্ছেন। হঠাৎ তাঁকে কামড়ে পর্যন্ত দিতে গিয়েছিলেন।

সুধা বলেন, ‘আমার মনে নেই সত্যিই কী হয়েছিল সে দিন। দেবী আমার মধ্যে প্রবেশ করেছিল সেটা বলব না। তা হলে হয়তো সারা শরীর ফেটে যেত। কারণ, তাঁর অসীম শক্তি।
যেটা মানুষ বহন করতে পারে না। হয়তো আশীর্বাদ হিসেবেই আমার মধ্যে প্রবেশ করেছিল। আবার না-ও হতে পারে এমনটা। তবে আমি বিশ্বাস করি ভালো কিছুই হয়েছিল।’তিনি আরো বলেন, ‘সে দিন খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম।

৬-৭ মিনিটের মধ্যে চার লিটার পানি পান করেছিলাম। একটা অদ্ভুত শক্তি যেন শরীরের মধ্যে প্রবেশ করেছিল। আমার স্বামী বলেছেন, জল পান করার জন্য আমি নাকি পাগল হয়ে গিয়েছিলাম।’এই ঘটনার পরে অনেকেই সুধাকে বলেছিলেন, হয় তিনি মদ্যপান করেছেন, নয়তো বা ইচ্ছাকৃতভাবে নাটক করেছেন। এমন প্রশ্ন উঠতেই সুধা বলেন, ‘এই বিষয়টা করে আমার কী লাভ হবে? কেউ যদি বিশ্বাস না করে সেটা তাদের ব্যাপার। কিন্তু এই নাটক করে কী লাভ? কেউ না মানতে চাইলে আমার তো কিছু করার নেই।’