মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

শিবব্রত বর্মনের ছোটগল্প ‘সুরাইয়া’ অবলম্বনে সিনেমা, জুটি শ্যামল-তুষি

এপ্রিল ২৭, ২০২৬ ১১:৪৫ am

শিবব্রত বর্মনের ছোটগল্প ‘সুরাইয়া’ অবলম্বনে একই নামে নির্মিত হচ্ছে রবিউড আলম রবির সিনেমা। সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন শ্যামল মাওলা ও নাজিফা তুষি।

প্রযোজনা প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এর মধ্যেই সিনেমাটির শুটিং শুরু হয়ে গেছে। সিনেমায় আরো অভিনয় করছেন নাসির উদ্দিন খান, ইন্তেখাব দিনার, দিলারা জামান, অশোক ব্যাপারী, রাফায়েতউল্লাহ সোহান।

প্রেক্ষাগৃহের জন্য ‘সুইরাইয়া’ রবিউড আলম রবির প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা। ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য তার নির্মিত ঊনলৌকিক সিরিজ, ওয়েব ফিল্ম ‘ক্যাফে ডিজায়ার’ ও ‘ফরগেট মি নট’ প্রশংসিত হয়। মূল গল্পের লেখক শিবব্রত বর্মনের সঙ্গে যৌথভাবে সিনেমাটির চিত্রনাট্যও লিখেছেন রবি।

সুরাইয়ার প্রযোজক ফজলে হাসান, প্রযোজনা প্রতিষ্ঠান র‍্যাদারহুড ইনিশিয়েটিভস লিমিটেডের ব্যানারে নির্মাণাধীন সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছে জার্মানির প্রযোজনা প্রতিষ্ঠান নিকো ফিল্ম প্রোডাকশনস।

২০২৩-২৪ অর্থবছরে এটি ৭৫ লাখ টাকার সরকারি অনুদান পেয়েছিল। এ ছাড়া যুক্তরাষ্ট্র ও কোরিয়ার দুটি উৎসবের ফিল্ম বাজারেও জায়গা পেয়েছিল প্রকল্পটি।