দুজনেরই মুখ কাবার দিকে থাকায় পেছন থেকে তোলা ছবিতে কারও চেহারা দেখা যায়নি। অন্য ছবিতে দেখা যায়, কাবার পটভূমিতে একে অপরের হাত ধরে আছেন তারা।

ছবির সঙ্গে দেওয়া বার্তায় বিয়ের ইঙ্গিতও দিয়েছেন নীহা। তিনি লিখেছেন, ‘যে অধ্যায়টি আমরা এত দিন ব্যক্তিগতই রাখতে চেয়েছিলাম; এবার সেই সুন্দর যাত্রার গল্প সবার সঙ্গে ভাগ করে নিতে চাই।
আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের যে সুন্দর বন্ধনে আবদ্ধ করেছেন এবং তার পবিত্র ঘরে একসঙ্গে আসার সৌভাগ্য দান করেছেন, তার জন্য অশেষ শুকরিয়া।’নীহার এই বক্তব্যে তার বিয়ের বিষয়টি অনেকটাই স্পষ্ট হয়েছে। বিষয়টি নিশ্চিত হতে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত তার সাড়া পাওয়া যায়নি।
পোস্টের শেষে অভিনেত্রী আরো লিখেছেন, ‘আমাদের এই বন্ধন সবসময় আল্লাহর রহমত ও বরকতে পরিপূর্ণ থাকুক।’

এদিকে নীহার পোস্টে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন অনুসারীরা।