ব্রাজিল সমর্থন করতে এখন লজ্জা লাগে : হিমি
মে ২৫, ২০২৬ ১১:৪৭ am
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। অভিনয় আর মিষ্টি হাসি দিয়ে দর্শকদের মন জয় করেছেন বহু আগেই।
নাটক থেকে ওটিটি—সবখানেই এখন ব্যস্ত সময় পার করছেন তিনি।তবে এবার অভিনয় নয়, ফুটবল নিয়ে খোলামেলা কথা বলে আলোচনায় এলেন এই অভিনেত্রী। এক সাক্ষাৎকারে নিজের প্রিয় দল সম্পর্কে জানাতে গিয়ে হিমি জানান, তিনি ব্রাজিলের সমর্থক।
হিমি বলেন, ‘আমি ব্রাজিল সাপোর্ট করি।
খেলা অতটা বুঝি না, না বুঝেই সাপোর্ট করি।’শৈশব থেকেই পরিবারের প্রভাবে ব্রাজিলকে সমর্থন করে আসছেন বলেও জানান তিনি।
অভিনেত্রীর ভাষায়, ‘ছোটবেলা থেকে দেখেছি আমার ভাইয়া আর আব্বু ব্রাজিল সাপোর্ট করতেন। তাই আমিও করি।
তবে এখন ব্রাজিল সাপোর্ট করতে অনেক লজ্জা লাগে।’