সোমবার, মার্চ ২, ২০২৬

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ে বলিউড তারকাদের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ১২:৪৮ pm

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে দুর্দান্ত জয় পেয়েছে ভারত। কলম্বোর মাঠে গত ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই ম্যাচে ভারতের দাপুটে পারফরম্যান্সে মুগ্ধ পুরো ক্রিকেট বিশ্ব। টিম ইন্ডিয়ার এই বড় জয়ে আনন্দে মেতেছেন বলিউডের তারকারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ক্রিকেটারদের প্রশংসায় ভাসিয়েছেন।

মালায়লাম মেগাস্টার মামুট্টি এই জয়কে ‘জাতির জন্য গর্বের মুহূর্ত’ বলে অভিহিত করেছেন। অজয় দেবগন প্রশংসা করে বলেন, ‘ভারতীয় দল খেলাটিকে একদম সহজ বানিয়ে ছেড়েছে।’

জাহ্নবী কাপুর একে ‘প্রতিটি ভারতীয়র জন্য গর্বের দিন’ বলেছেন। প্রবীণ অভিনেতা অনিল কাপুর ছোট করে কিন্তু সগৌরবে লিখেছেন, ‘এভাবেই কাজটা শেষ করতে হয়।

ঈশান কিষাণের বিধ্বংসী ব্যাটিংয়ের প্রশংসা করে বিবেক ওবেরয় জানান, পুরো ম্যাচজুড়ে তিনি উত্তেজনায় চিৎকার করেছেন।

রিতেশ দেশমুখ দেশাত্মবোধক গান গেয়ে জয় উদযাপন করেন। অন্যদিকে আয়ুষ্মান খুরানা অবাক হয়েছেন যে, বিশ্বকাপের সবচেয়ে প্রতীক্ষিত লড়াইটি ভারত একতরফাভাবে জিতে নিয়েছে।