জানুয়ারি ১২, ২০২৬ ১:২১ pm
গত বছর সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরিচালিত ‘স্পিরিট’ ছবি থেকে বাদ পড়েন দীপিকা পাড়ুকোন। সেই সময় তার জায়গায় বেছে নেওয়া হয় তৃপ্তি দিমরিকে। এরপর আট ঘণ্টা কাজের দাবিকে কেন্দ্র করে ‘কল্কি ২’ সিনেমা থেকেও বাদ পড়েন দীপিকা—যা নিয়ে বলিউডে কম চর্চা হয়নি।
কারণ, ছবিটির আনুষ্ঠানিক ঘোষণার সময় পরিচালক বিশাল ভরদ্বাজ একটি দীর্ঘ বার্তায় জানিয়েছিলেন, তাঁর আগামী ছবির নায়িকা দীপিকা পাড়ুকোন।
এই নিয়ে নির্মাতা বা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।
প্রশ্ন উঠছে, ধারাবাহিকভাবে বড় প্রজেক্টে সুযোগ পেয়ে কি তৃপ্তি ধীরে ধীরে বলিউডের ‘এক নম্বর নায়িকা’র দৌড়ে এগিয়ে যাচ্ছেন? নাকি এই সবই নিছক গুঞ্জন—তার উত্তর দেবে সময়ই।