জানুয়ারি ১৩, ২০২৬ ১০:১২ am
এই বিশেষ মুহূর্তে ভক্তদের উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন খোলা চিঠি লিখেছেন তিনি।
রানি লেখেন, ‘আজ থেকে ৩০ বছর আগে যখন কোনো এক ছবির সেটে প্রথম পা রেখেছিলাম, তখন বড় কোনো পরিকল্পনা ছিল না আমার। এমনকি অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল না। আজ মনে হয়, সিনেমা যেন আমাকে নিজেই খুঁজে নিয়েছে
দীর্ঘ এই পথচলায় ‘মা’ হওয়ার অভিজ্ঞতা ও ক্যারিয়ারের সংযোগ নিয়েও কথা বলেছেন রানি। ক্যারিয়ারের শুরুতে মায়ের চরিত্রে অভিনয় করে জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি।
অভিনেত্রীর কথায়, ‘আমি সংকেতে বিশ্বাস করি। মা হওয়ার পরই যখন এই বিশেষ পুরস্কারটি পেলাম, তখন অনুভব করেছি একজন মা তার সন্তানের জন্য ঠিক কতদূর যেতে পারেন। জীবনের এই পর্যায়ে এসে আমি হয়তো আরো অনেক বেশি পরিণত।’