জানুয়ারি ১৮, ২০২৬ ১২:২৪ pm
বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, প্রবাসী ভোটারদের জন্য পাঠানো পোস্টাল ব্যালট নিয়ে সম্প্রতি ওঠা অনিয়মের অভিযোগসহ একাধিক নির্বাচনী ইস্যুতে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করতেই এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
সোনালী লাইফের প্রস্তাবিত শাখা সূর্যনগর বাজার দত্তপাড়া শাখায় গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
গত ১৫ জানুয়ারি প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালট প্রস্তুত ও প্রেরণ প্রক্রিয়ায় গুরুতর অনিয়মের অভিযোগ তোলে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল তখন নির্বাচন কমিশনের কাছে এসব বিষয়ে ব্যাখ্যা দাবি করে।
বিএনপির অভিযোগ— পোস্টাল ব্যালট ব্যবস্থাপনায় ত্রুটির কারণে দলটি সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি ভোটার স্লিপ সংক্রান্ত আচরণবিধি লঙ্ঘনের বিষয়েও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়।