শনিবার, মে ৩০, ২০২৬

ফিরে আসার কী আছে, আওয়ামী লীগ তো আছেই—মাসুদ কামাল

মে ২১, ২০২৬ ১২:৩০ pm

আওয়ামী লীগের ‘ফিরে আসা’ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের দুইজন উপদেষ্টা, বিশেষ করে মাহফুজ আলমের ফেসবুক পোস্ট ঘিরে যখন আলোচনা চলছে, তখন এ নিয়ে কথা বলেছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। তিনি প্রশ্ন করেছেন, ‘আওয়ামী লীগ তো দেশেই আছে- তারা গেল কবে যে, ফেরত আসবে?’

মাসুদ কামাল বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের দুইজন উপদেষ্টা দুটি পোস্ট (ফেসবুকে) দিয়েছেন, যেই পোস্টগুলো নিয়ে সারা দেশের মিডিয়াগুলোতে মোটামুটি আলোচনা হচ্ছে।

এই আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ কি বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসছে? আসলে কিভাবে আসছে? নাকি এরই মধ্যে এসে গেছে? এই বিষয়গুলো নিয়ে দুজন উপদেষ্টার উদ্বেগের শেষ নেই। দুজনই খুব গুরুত্বপূর্ণ উপদেষ্টা ছিলেন ড. ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারে।’তিনি বলেন, মাহফুজ আলমের ফেসবুক পোস্টটা নিয়ে কথা করবো।

উনি লিখেছেন, ‘আওয়ামী লীগ ব্যাক করেছে, দেখো নাই? লীগ রাজনৈতিক দলের আগে একটা ধর্মতত্ত্ব, সে ধর্মতত্ত্বে ঈমান আবার ফেরত এসেছে। কিভাবে ফিরল, সে গল্পই বলব আজ।’ এই গল্প বলার নামে উনি অনেকগুলো ঘটনা বর্ণনা করেছেন যে, আওয়ামী লীগ সেদিনই ব্যাক করেছিল…উনি অনেকগুলো ঘটনা বর্ণনা করেছেন। উনি বলেছেন, ‘লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ২৪-কে ৭১-এর বিরুদ্ধে দাঁড় করিয়েছিল স্বাধীনতার বিরুদ্ধের শক্তি।
’ ২৪-কে ৭১-এর বিরুদ্ধে দাঁড় করিয়েছিল কে? স্বাধীনতার বিরুদ্ধের শক্তি? অবশ্যই স্বাধীনতার বিরুদ্ধের শক্তি। কিন্তু সেই শক্তির মধ্যে তো আপনিও ছিলেন- আপনি ছিলেন না? আপনি ছিলেন, আপনার বন্ধু-বান্ধবরা সবাই ছিলেন। তারা চব্বিশকে দ্বিতীয় স্বাধীনতা দিয়ে শুরু করে, পরে চব্বিশকেই গ্লোরিফাই করার চেষ্টা করেছেন।মাসুদ কামাল বলেন, মাহফুজ আলম আরো বলেছেন, ‘লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন থেকে ডানপন্থীদের উত্থানের জন্য অন্তরীণ সরকারের লোকজন কাজ করা শুরু করেছে।’ আচ্ছা, অন্তরীণ সরকারটা কি, এটা আমি এখনো বুঝিনি।

আমি মাহফুজ আলমের অনেক ভাষা বুঝি না ঠিকমত। উনি কি ইংরেজিতে লিখে বাংলায় অনুবাদ করেন কি না, তাও বুঝি না। অন্তরীণ সরকারের অর্থটা কি? অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সংক্ষেপে অন্তর্বর্তী সরকার বলতে পারেন, যদি নিতান্তই সংক্ষেপ করতে চান, যদিও সঠিক অর্থটা বুঝায় না। কিন্তু আপনি বলেছেন অন্তরীণ সরকার- এটার অর্থ কি? অন্তরীণ মানে- যিনি বন্দি আছেন, ঘরের ভেতরে আছে, এটা হল অন্তরীণ অর্থ। তো আপনি ড. ইউনূসের সরকারকে অন্তরীণ সরকার বলেন কিভাবে? বাংলা ভাষায় মনে হয় আপনার একটু ঘাটতি আছে ভাই।মাসুদ কামাল উল্লেখ করেন, আওয়ামী লীগ ব্যাক করেছে- কিভাবে ব্যাক করেছে, তা নিয়ে আরো অনেক কথা বলেছেন মাহফুজ আলম। উনি যে কথাগুলো বলেছেন সরকারে থাকাকালীন কোনোদিন বলেনননি। বিষয়টি অনেকেই ফেসবুকে শেয়ার করছে। উনি পোস্টের শেষে লিখেছেন, ‘লীগ ফেরত আসবে। কারণ, সব দোষ মাহফুজ আলমের।’ প্রথমে বলেছেন এসেছে, পরে বলছেন আসবে। আসলে বাস্তবতাটা কি- লীগ কোথা থেকে ফেরত আসবে? আওয়ামী লীগ তো এ দেশে আছে। তারা গেল কবে যে ফেরত আসবে? তারা হারাল কবে যে তাদের আবার খুঁজে পেতে হবে? লীগ সবসমই ছিল। আওয়ামী লীগের কিছু কিছু নেতা এই দেশ থেকে চলে গিয়েছে। কিন্তু আওয়ামী লীগ সবসময় এই দেশে অবস্থান করেছে- এই মাটিতে অবস্থান করেছে।