শনিবার, মে ৩০, ২০২৬

গভীর রাতে গুলশানে দাপ্তরিক কাজে তারেক রহমান

এপ্রিল ১৯, ২০২৬ ১১:৩৪ am

গভীর রাত পর্যন্ত রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপির রাজনৈতিক কার্যালয়ে অত্যন্ত কর্মচঞ্চল ও সরব ছিলেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ প্রক্রিয়া সফলভাবে শেষ করার পরও তিনি দলের অভ্যন্তরীণ দাপ্তরিক কাজে ব্যস্ত সময় পার করছেন।

রোববার (১৯ এপ্রিল) মধ্যরাত ২টা ৫৫ মিনিটেও প্রধানমন্ত্রী তারেক রহমানকে দলের নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে বিস্তারিত আলোচনা করতে দেখা গেছে। মনোনয়নপ্রত্যাশীদের বাছাই প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা ও প্রার্থীদের যোগ্যতা নিশ্চিত করতে তিনি নিজেই পুরো বিষয়টির নিবিড় তদারকি করছেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সরকারের ২ মাস পূর্তিতে সংবাদ সম্মেলন বিকেলে
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র জানিয়েছে শনিবার (১৮ এপ্রিল) বিকেল থেকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকা চট্টগ্রাম কুমিল্লা সিলেট ও ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত জেলাসমূহের প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়। এ কার্যক্রম গভীর রাত পর্যন্ত অব্যাহত থাকে।

এসময় কার্যালয়ে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং শীর্ষস্থানীয় সিনিয়র নেতারা। এছাড়া প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ গুলশান কার্যালয়ের অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তারাও পুরো সময়জুড়ে সেখানে অবস্থান করে দাপ্তরিক দায়িত্ব পালন করেছেন।