সরিষার তেলে ভেজাল আছে কি না কিভাবে বুঝবেন
জানুয়ারি ১৮, ২০২৬ ১২:১০ pm
অনেকেরই প্রিয় একটি তেল সরিষার তেল। এই তেলের ঝাঁঝালো সুগন্ধ তাদের মন কেড়ে নেয়। মাছ ভাজা থেকে শুরু করে আলু সিদ্ধ—সরিষার তেল ছাড়া যেন ভোজনরসিকদের চলেই না। কিন্তু বর্তমানে বাজারে থাকা অনেক সরিষার তেলেই মিশছে মারাত্মক ভেজাল।
অসাধু ব্যবসায়ীরা সস্তা পাম তেল, মিনারেল অয়েল, এমনকি ক্ষতিকর ‘আর্জিমন’ তেল (শেয়ালকাঁটার তেল) মিশিয়ে সরষের তেলের পরিমাণ বাড়াচ্ছে।এই ভেজাল তেল নিয়মিত খেলে হৃদরোগ থেকে শুরু করে অন্ধত্ব এবং ক্যান্সারের মতো মারণ রোগ পর্যন্ত হতে পারে। তাই ঘরে বসেই সরিষার তেলের বিশুদ্ধতা পরীক্ষা করার ৫টি সহজ বৈজ্ঞানিক পদ্ধতি জেনে নিন।
সরিষার তেল আসল কি না কিভাবে বুঝবেন
ফ্রিজিং টেস্ট
একটি কাঁচের ছোট বাটিতে বা বোতলে কিছুটা সরিষার তেল নিন।
সেটি ফ্রিজারে ২ থেকে ৩ ঘণ্টার জন্য রেখে দিন। খাঁটি সরিষার তেল কখনোই ফ্রিজে জমে যাবে না। এটি তরল অবস্থাতেই থাকবে। আর যদি দেখেন তেলের ওপরের অংশে সাদা আস্তরণ জমেছে বা তেলটি ঘনীভূত হয়ে গেছে, তবে বুঝবেন এতে পাম তেল বা অন্য কোনো সস্তা তেলের ভেজাল রয়েছে।