জানুয়ারি ২৭, ২০২৬ ৫:৪৯ pm
প্রাচীন কাহিনিতে শোনা যায়, মিসরের রানি ক্লিওপেট্রাও নাকি সৌন্দর্যচর্চায় নিয়মিত জলপাই তেল ব্যবহার করতেন। এই তেলে প্রচুর অ্যান্টি-অক্সিড্যান্ট রয়েছে, যা ত্বক ভালো রাখতে সহায়তা করে।
জলপাই তেলে আছে উপকারী ফ্যাটি এসিড, যা ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। নিয়মিত ব্যবহার করলে ত্বক থাকে নরম, মসৃণ ও টানটান। শুধু উজ্জ্বলতা বাড়ানোই নয়, ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখতেও এই তেল কার্যকর।
নিয়মিত ব্যবহার করলে যেসব উপকার মিলতে পারে
এই তেলে রয়েছে ভিটামিন ই ও পলিফেনলের মতো উপকারী উপাদান, যা ত্বকের জন্য ভালো।
ফেসপ্যাকের সঙ্গে : যেকোনো ফেসপ্যাকে কয়েক ফোঁটা জলপাই তেল মিশিয়ে মুখে লাগান। ১০–১৫ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
গোসলের পানিতে : গোসলের পানিতে কয়েক ফোঁটা জলপাই তেল মিশিয়ে নিলে পুরো শরীরের শুষ্কতা কমাতে সাহায্য করতে পারে।
হেয়ার ট্রান্সপ্লান্ট-পরবর্তী কি কোনো সমস্যা হতে পারে?
সিরামের মতো : খুব অল্প পরিমাণ হাতে নিয়ে হালকা চাপে মুখে ব্যবহার করতে পারেন, ঠিক সিরামের মতো।
নিয়মিত যত্নে ত্বক থাকবে কোমল, আর্দ্র আর স্বাভাবিক উজ্জ্বলতায় ভরা।