জানুয়ারি ২৪, ২০২৬ ৫:৩৯ pm
চুল খুলে বা বেণি করে ঘুমান : ঘন, চকচকে ও স্বাস্থ্যকর চুল পুরুষ ও নারী উভয়েরই চেহারা উন্নত করে। এই কারণেই নারীরা এটি বজায় রাখার জন্য দামি পণ্য থেকে শুরু করে ঘরোয়া প্রতিকার পর্যন্ত সব কিছুই চেষ্টা করেন।
আতার পায়েস খেয়েছেন কখনো? যেভাবে ট্রাই করতে পারেন
চুল খোলা রেখে ঘুমানোর সুবিধা ও অসুবিধা
রাতে চুল খোলা রেখে ঘুমালে চুলের মধ্য দিয়ে হাওয়া চলাচল করতে পারে, যার ফলেমাথার ত্বক আরো সহজে শ্বাস নিতে পারে এবং রক্ত সঞ্চালন উন্নত হয়।
কিন্তু এর নেতিবাচক দিক হলো, যদি সম্পূর্ণরূপে চুল খুলে ঘুমান, তাহলে বালিশের সঙ্গে ঘষা লেগে চুলের জট তৈরি হতে পারে। এর ফলে সকালে আঁচড়ানোর সময় চুলের প্রান্ত বিভক্ত হতে পারে। ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে।
সবচেয়ে ভালো উপায় ঢিলেঢালা বিনুনি : বিশেষজ্ঞদের মতে, রাতে ঢিলেঢালা বিনুনি দিয়ে চুল বেঁধে ঘুমানো সবচেয়ে উপকারী। এটি জট হতে দেয় না।
ভালো করে চুল শুকিয়ে ঘুমান : ভেজা চুল নিয়ে কখনো ঘুমাবেন না। ভেজা চুল সবচেয়ে ভঙ্গুর এবং ঘুমের সময় পেঁচিয়ে বা ঘষে ভেঙে যেতে পারে।
ভালো কোলেস্টেরলের পরিমাণ বাড়াবেন যেভাবে
ধাতুমুক্ত রাবার ব্যান্ড : রাতে চুলের জন্য সর্বদা নরম, কাপড়ভিত্তিক স্ক্রাঞ্চি ব্যবহার করুন যাতে ধাতু থাকে না।