কেন ক্ষুধার ওপর প্রভাব পড়ে?
মস্তিষ্কের ‘হাইপোথ্যালামাস’ নামক একটি অংশ আমাদের শরীরের অ্যালার্ম সিস্টেম হিসেবে কাজ করে।
অতিরিক্ত খাওয়ার ইচ্ছা: স্ট্রেসের সময় মস্তিষ্ক দ্রুত শক্তির জন্য চিনি বা শর্করাযুক্ত খাবার দাবি করে।
দীর্ঘদিন স্ট্রেসে থাকলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। এতে ইনসুলিন ঠিকমতো কাজ করে না, যা ভবিষ্যতে ওজন বৃদ্ধি এবং ডায়াবেটিসের ঝুঁকি তৈরি করে। বিশেষ করে যাদের শরীরে মেদ বেশি, তাদের মস্তিষ্ক স্ট্রেসের সময় আরো বেশি চিনি জাতীয় খাবার চায়, যা একটি ‘দুষ্টচক্রের’ মতো কাজ করে।
পর্যাপ্ত ঘুম: ঘুম আমাদের স্ট্রেস হরমোন রিসেট করতে সাহায্য করে। ঘুমের অভাব হলে মিষ্টি খাওয়ার প্রবণতা বেড়ে যায়।
ব্যায়াম: নিয়মিত ব্যায়াম করলে স্ট্রেস কাটিয়ে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফেরার ক্ষমতা বাড়ে।
জাঙ্ক ফুড দূরে রাখা: চোখের সামনে অস্বাস্থ্যকর খাবার না রাখা সবচেয়ে কার্যকর উপায়। নাগালের মধ্যে ফল বা স্বাস্থ্যকর খাবার রাখুন।
সামাজিক যোগাযোগ: একাকী না খেয়ে পরিবার বা বন্ধুদের সঙ্গে মিলেমিশে খাওয়া স্ট্রেস কমাতে সাহায্য করে।
অ্যালকোহল পরিহার: স্ট্রেস কমাতে মদ্যপানের অভ্যাস পরিস্থিতি আরও জটিল করে তোলে, তাই এটি এড়িয়ে চলাই ভালো।
মানসিক চাপ পুরোপুরি এড়িয়ে চলা কঠিন, তবে সঠিক খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় সামান্য পরিবর্তন আনলে এর শারীরিক ক্ষতি অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব।
