মস্তিষ্কের ‘হাইপোথ্যালামাস’ নামক একটি অংশ আমাদের শরীরের অ্যালার্ম সিস্টেম হিসেবে কাজ করে। যখন আমরা স্ট্রেসে থাকি, তখন এই অংশটি কর্টিসল ও অ্যাড্রেনালিনের মতো হরমোন নিঃসরণ বাড়িয়ে দেয়। বিশেষজ্ঞদের মতে, স্ট্রেসের কারণে মানুষের খাদ্যাভ্যাসে দুই ধরনের পরিবর্তন আসতে পারে।
অতিরিক্ত খাওয়ার ইচ্ছা : স্ট্রেসের সময় মস্তিষ্ক দ্রুত শক্তির জন্য চিনি বা শর্করাযুক্ত খাবার দাবি করে। এ কারণে তখন চকোলেট, পিৎজা বা জাঙ্ক ফুড খাওয়ার প্রবল ইচ্ছা জাগে।
দীর্ঘমেয়াদি ঝুঁকি
দীর্ঘদিন স্ট্রেসে থাকলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে।
পর্যাপ্ত ঘুম : ঘুম আমাদের স্ট্রেস হরমোন রিসেট করতে সাহায্য করে। ঘুমের অভাব হলে মিষ্টি খাওয়ার প্রবণতা বেড়ে যায়।
ব্যায়াম : নিয়মিত ব্যায়াম করলে স্ট্রেস কাটিয়ে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফেরার ক্ষমতা বাড়ে।
সুষম খাবার : পিৎজা বা মিষ্টির বদলে প্রোটিন সমৃদ্ধ খাবার (যেমন—মাছ, মাংস, মটরশুঁটি) এবং স্বাস্থ্যকর কার্বোহাইড্রেট (যেমন : ওটস, ডাল) খাওয়ার অভ্যাস করুন।
সামাজিক যোগাযোগ : একাকী না খেয়ে পরিবার বা বন্ধুদের সঙ্গে মিলেমিশে খাওয়া স্ট্রেস কমাতে সাহায্য করে।
অ্যালকোহল পরিহার : স্ট্রেস কমাতে মদ্যপানের অভ্যাস পরিস্থিতি আরো জটিল করে তোলে, তাই এটি এড়িয়ে চলাই ভালো।
মানসিক চাপ পুরোপুরি এড়িয়ে চলা কঠিন, তবে সঠিক খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় সামান্য পরিবর্তন আনলে এর শারীরিক ক্ষতি অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব।
