জানুয়ারি ১৩, ২০২৬ ১১:৫১ am
ডিমে থাকা কোলিন মস্তিষ্ক ও লিভার ভালো রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ফোনের ডার্ক মোড কি চোখের ক্ষতি করতে পারে?
দিনে ৪টি করে ডিম খেলে কী প্রভাব পড়ে
প্রতিদিন ৪টি ডিম খাওয়া অনেকের জন্য উপকারী হতে পারে। তবে সবার জন্য নয়। কী লাভ? ভয় কোথায়? রইল বিস্তারিত…
ডিম উচ্চমানের প্রোটিন সরবরাহ করে, যা মাংসপেশি গঠন, টিস্যু মেরামত ও শক্তি বজায় রাখতে সাহায্য করে।
প্রচণ্ড ঠাণ্ডাতেও ট্যাংকের পানি থাকবে গরম! জানুন সহজ পদ্ধতি
লুটেইন ও জিয়াজ্যানথিন চোখের রেটিনার সুরক্ষা দেয় ও চোখের ক্লান্তি কমায়।
যাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি, তাদের ক্ষেত্রে অতিরিক্ত কুসুম কোলেস্টেরল বাড়াতে পারে। ৪টি ডিম খেলে গ্যাস, অম্বল বা হজমে সমস্যাও হতে পারে, বিশেষত কারো যদি ডিমে অ্যালার্জি থাকে।
রান্নার ধরন স্বাস্থ্যকে প্রভাবিত করে—অতিরিক্ত তেল বা মাখনে ভাজা ডিম হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে। কিডনির সমস্যা থাকলেও বিপদ, অতিরিক্ত প্রোটিন গ্রহণ কিডনির ওপর চাপ ফেলতে পারে।
চালের গুঁড়া ছাড়াও তৈরি করা যায় পাটিসাপটা, জেনে নিন রেসিপি
ডিমে রয়েছে কোলিন, ন্যাচারাল বি-১২, ফলেটসহ এমন সব উপাদান, যা অনেকে জিনগত কারণে পর্যাপ্তভাবে পায় না। কোলিন লিভার ও মস্তিষ্কের জন্য অপরিহার্য। নিয়মিত শরীরচর্চা করলে ৪টি ডিম খেতে কোনো বাধা নেই। অ্যাথলেট বা জিমে যারা রোজ ট্রেনিং করেন, তারাও অনায়াসে ৪টি ডিম খেতে পারেন। যাদের রক্তে কোলেস্টেরল মাত্রা স্বাভাবিক এবং কোনো অ্যালার্জি নেই, তারা ডিম খেতে পারেন।
কারা প্রতিদিন ডিম খাওয়া এড়িয়ে যাবেন
যাদের কোলেস্টেরল বা হৃদরোগের ইতিহাস রয়েছে, ডিমে অ্যালার্জি আছে বা কিডনির অসুখে ভুগছেন, তাদের ডিম খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।