সোমবার, আগস্ট ১০, ২০২৬

“২৬ শেষ”

জুলাই ২৭, ২০২৬ ৭:৫৬ pm

সময় চলে যায়,তাই না?
আমরা কেউ যেমন কারো জন্য অপেক্ষা করি না,থেমে থাকি না ঠিক তেমনি সময়ও চলে যায়।
সেভাবেই পার করে ফেললাম জীবনের ২৬টি বছর।সেই দিনও কত ছোট ছিলাম,বাবার হাত ধরে হেঁটে বেড়াতাম আর আজ বাবা নেই আর আমি ও পার করে ফেলেছি অনেক সময়।মানুষের জীবন বড় অদ্ভুত, মায়ের পেটে থাকাটাই মনে হয় শান্তি। কেননা যত বড় হচ্ছি ততই বাড়ছে দায়িত্ব। দায়িত্বের কতটুকু পালন করতে পারছি জানিনা।তবে এই যে সারাক্ষণ চিন্তা, সারাক্ষণ ভাবনা কেন করি আমরা?আমরা কি জানিনা এই মাটিতেই আমাদের চলে যেতে হবে?জানি সকলেই তারপরও অহমিকা আমাদের ঘিরে ফেলেছে যার বলয়ে আমরা ঘুরছি দিন রাত।অথচ এক ফোঁটা নাপাক পানি থেকে আমাদের সৃষ্টি করা হয়েছে। শ্রদ্ধা আমার মায়ের প্রতি যিনি তার গর্ভে আমাকে লালন করেছেন, পৃথিবীতে এনেছেন এবং যিনি আমাকে মানুষ বানিয়েছেন।
কত বছর বাঁচবো জানিনা হয়তো ৫০ কিংবা তার কম অথবা বেশি সেই অঙ্কে বলা যায় জীবনের অর্ধেকের কিছু বেশি সময় পার করে ফেলেছি।

এই জীবনে কত মানুষের সাথে দেখা হয়েছে,ভাব বিনিময় হয়েছে, হয়তো অনেক মধুর সময়ও পার করেছি তাদের সাথে কিন্তু কই আজ তারা?সময়ের সাথে সাথে সবাই হারিয়ে গেছে।বড্ড আফসোস হয় আর মনে হয় কেন তারা থেকে গেল না,আর কেনই বা আমি তাদের রাখতে পারি নি।তারা সকলেই ভালো থাকুক সেই প্রার্থনা আজীবন।
দিন শেষে কেউই আর শত্রু থাকে না।