মে ২, ২০২৬ ১:৫০ pm
শনিবার (২ মে) হাজীগঞ্জ পৌর এলকার রান্ধুনীমুড়া মুন্সী বাড়ির সামনের সড়কের পাশে ঝোঁপের মধ্যে মরদেহের সন্ধান পায় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পুলিশ পোঁছে লাশের সুরতহাল তৈরি করে। ঘটনাস্থলে ছিলেন হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা, অফিসার ইনচার্জ আব্দুল মান্নান।
ভিজিট ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কী করা যাবে না, জানাল দূতাবাস
হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান বলেন, রাস্তার পাশে হাত-পা বাঁধা মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এখন পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মরদেহের পরিচয় শনাক্তে পিবিআইকে খবর দেওয়া হয়েছে।