ছাত্রলীগের অবৈধ অবরোধের প্রতিবাদে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের অবৈধ অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

মোঃ রিমু হোসেনের নেতৃত্বে মঙ্গলবার আমতলী এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি গুলশান-১ অভিমুখে অগ্রসর হয়। এ সময় নেতাকর্মীরা অবরোধের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন এবং অবস্থান কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচিতে নেতৃত্ব দেন সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী মোঃ রিমু হোসেন।

এ সময় তিনি অবৈধ অবরোধের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ, শিক্ষার পরিবেশ ও স্বাভাবিক জনজীবন রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।