শনিবার, মে ৩০, ২০২৬

বোনের বদলে কেন ‘পিদ্দী’ ছবিতে অভিনয় করলেন জাহ্নবী?

মে ১৭, ২০২৬ ১১:৪৫ am

আগামী ৪ জুন মুক্তি পেতে যাচ্ছে দক্ষিণী পরিচালক বুচি বাবু সানার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পিদ্দী’। এই স্পোর্টস অ্যাকশন ড্রামা ঘরানার সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন রাম চরণ ও জাহ্নবী কাপুর।
তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক জানিয়েছেন, ছবিতে রাম চরণের বিপরীতে জাহ্নবীর চরিত্রে প্রথমে অভিনয় করার কথা ছিল তার ছোট বোন খুশি কাপুরের।ছবির প্রচারণার সময় পরিচালক বুচি বাবু সানা জানান, সিনেমার গুরুত্বপূর্ণ ‘আচিয়াম্মা’ চরিত্রের জন্য প্রথমে খুশি কাপুরকে গল্প শোনানো হয়েছিল। কিন্তু খুশিকে সামনাসামনি দেখার পর পরিচালকের মনে হয়, চরিত্রটির তুলনায় খুশি বয়সে অনেকটাই ছোট। সিনেমার প্রয়োজনে তাই খুশিকে বাদ দিয়ে তার বড় বোন জাহ্নবী কাপুরকে নেওয়ার সিদ্ধান্ত নেন পরিচালক।
পরিচালক বুচি বাবু সানা তার অভিজ্ঞতার কথা শেয়ার করে বলেন, একই বাড়িতে খুশিকে বাদ দিয়ে জাহ্নবীকে গল্প শোনানোটা আমার নিজের কাছেই বেশ খারাপ লাগছিল। তাই আমি জাহ্নবীকে জিজ্ঞেসও করেছিলাম যে, খুশি এতে কিছু মনে করেছে কি না। তিনি আরো জানান, সিনেমার স্বার্থেই এমন কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল এবং তিনি নিশ্চিত ছিলেন যে এই চরিত্রে জাহ্নবীকেই সবচেয়ে ভালো মানাবে।‘পিদ্দী’ মূলত ১৯৮০-র দশকের গ্রামীণ অন্ধ্রপ্রদেশের প্রেক্ষাপটে তৈরি একটি স্পোর্টস অ্যাকশন ড্রামা সিনেমা।

এটি পরিচালক বুচি বাবু সানার ক্যারিয়ারের দ্বিতীয় ছবি।