মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬

বাংলাদেশি রোগীদের উন্নত চিকিৎসার সুযোগ ও আন্তর্জাতিক চিকিৎসা জ্ঞান বিনিময়ে Doctors Information-এর উদ্যোগে অনুষ্ঠান

সেপ্টেম্বর ৭, ২০২৬ ১:২২ pm

বিশেষ প্রতিনিধি
মোঃ তারেক হোসাইন

রাজধানীর বনানীর অভিজাত একটি হোটেলে,
Wockhardt Hospitals-এর CME উদ্বেগ
ঢাকা, ৪ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশি রোগীদের জন্য আন্তর্জাতিক মানের ও বিশেষায়িত চিকিৎসার সুযোগ সম্পর্কে সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং দেশি-বিদেশি চিকিৎসকদের মধ্যে চিকিৎসা জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে Doctors Information-এর উদ্যোগে গত ৪ সেপ্টেম্বর ঢাকার Banani-এর Unique Regency Hotel-এ অনুষ্ঠিত হয়েছে Wockhardt Hospitals, Mumbai – CME & Dinner Program।
অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন Doctors Information-এর Founder & Chairman Mamunur Rashid। অনুষ্ঠানে দেশের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, রোগী ও রোগীর স্বজন, ব্যবসায়ী ও কর্পোরেট প্রতিনিধি এবং healthcare সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে Wockhardt Hospitals, Mumbai-এর Oncology Specialist Dr. Jimmy Mirani একটি বিশেষ CME Session পরিচালনা করেন। তিনি আধুনিক Oncology ও Comprehensive Cancer Care-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন এবং উপস্থিত অতিথিদের ক্যান্সার চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এছাড়া Wockhardt Hospitals, Mumbai-এর International Business Development Manager Ms. Veronica Sarker বাংলাদেশি রোগীদের জন্য Wockhardt Hospitals-এর বিভিন্ন বিশেষায়িত চিকিৎসা সুবিধা, আধুনিক চিকিৎসা প্রযুক্তি এবং International Patient Care-এর সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠান সম্পর্কে Doctors Information-এর Founder & Chairman Mamunur Rashid বলেন, “বাংলাদেশের রোগীদের জন্য বিশ্বমানের চিকিৎসার সুযোগকে আরও সহজলভ্য করা এবং চিকিৎসা সংক্রান্ত সঠিক তথ্য পৌঁছে দেওয়াই আমাদের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে বাংলাদেশের চিকিৎসক ও আন্তর্জাতিক চিকিৎসা বিশেষজ্ঞদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দেশের healthcare system-কে আরও সমৃদ্ধ করার জন্য আমরা এ ধরনের আয়োজন করছি।”
তিনি আরও বলেন, “Doctors Information ভবিষ্যতেও বিভিন্ন দেশের স্বনামধন্য হাসপাতাল ও চিকিৎসা বিশেষজ্ঞদের সঙ্গে Knowledge-Sharing ও CME Program আয়োজনের মাধ্যমে বাংলাদেশি রোগীদের উন্নত ও বিশেষায়িত চিকিৎসার সুযোগ সম্পর্কে সচেতন করতে কাজ করে যাবে।”
Doctors Information-এর উদ্যোগে আয়োজিত এই CME Program-এর মাধ্যমে বাংলাদেশের healthcare community এবং আন্তর্জাতিক চিকিৎসা ব্যবস্থার মধ্যে একটি কার্যকর যোগাযোগের ক্ষেত্র তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে জটিল ও বিশেষায়িত চিকিৎসার ক্ষেত্রে রোগীদের জন্য আন্তর্জাতিক চিকিৎসা সুবিধা সম্পর্কে জানার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে।
Doctors Information একটি Medical Treatment Management Solution Service Provider, যা রোগীদের Medical Assessment, Specialist Consultation, Hospital Selection, Treatment Planning, Appointment Coordination এবং বিদেশে চিকিৎসার প্রয়োজনীয় বিভিন্ন সেবা সমন্বয়ে কাজ করে থাকে।