জানুয়ারি ১২, ২০২৬ ১২:২০ pm
সোমবার (১২ জানুয়ারি) সকালে এক বার্তায় র্যাব সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
র্যাবের বার্তায় বলা হয়,দক্ষিণ বনশ্রীর নিজ বাসায় খুন হওয়া স্কুলছাত্রীর চাঞ্চল্যকর হত্যা মামলার সন্দিগ্ধ আসামি হোটেল কর্মী মিলন র্যাবের জালে আটক।
জানা গেছে, বাগেরহাট সদর থানা এলাকায় র্যাব-৩ ও র্যাব-৬ এর যৌথ অভিযানে মিলনকে আটক করা হয়।
এর আগে গত ১০ জানুয়ারি বনশ্রীতে ফাতেমা আক্তার নিলি (১৭) নামের ওই শিক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। সে রেডিয়েন্ট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী প্রধান সড়কের এল ব্লকের ‘প্রীতম ভিলা’য় পরিবারের সঙ্গে থাকত সে।
নিহতের বড় বোন শোভা জানান, ১০ জানুয়ারি দুপুর দেড়টার দিকে বাসা থেকে জিমে যান তিনি।