পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে থাকা মামলার পরিপ্রেক্ষিতে তাদের আদালতে সোপর্দ করা হবে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন জানান, হাতিয়া থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রয়েছে।
এদিকে সোমবার মধ্যরাত থেকে শেষ রাত পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় রেললাইনে অগ্নিসংযোগের চেষ্টা, সড়কে আগুন দেওয়া, ককটেল বিস্ফোরণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা দেওয়ার ঘটনা ঘটে। তবে মঙ্গলবার ভোরের দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
রেললাইনে অগ্নিসংযোগের ঘটনা অস্বীকার করেছেন সোনাইমুড়ী থানার ওসি কবির হোসেন। তিনি বলেন, রেললাইনে অগ্নিসংযোগের কোনো ঘটনা ঘটেনি।