শনিবার, মে ৩০, ২০২৬

নাটোরে ট্রাকচাপায় নিহত ১

মে ২৪, ২০২৬ ৮:০৯ pm

নাটোরের নলডাঙ্গায় ট্রাকচাপায় পিষ্ট হয়ে মো. খেজমত আলী (৫০) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

রবিবার (২৪ মে) দুপুর ১টার দিকে উপজেলার ৪ নম্বর পিপরুল ইউনিয়নের আঁচড়খালি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত খেজমত আলী ওই গ্রামের মৃত মাজম আলীর ছেলে। আহত মো. রফিকুল ইসলাম (৪২) একই গ্রামের মৃত সমসের আলীর ছেলে। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানা যায়, তারা দুজনই ভাঙ্গারি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। ভ্যানে করে ভাঙ্গারি মালামাল সংগ্রহ করে বাড়ি ফেরার পথে আঁচড়খালী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানচালক খেজমত আলী ঘটনাস্থলেই মারা যান এবং রফিকুল ইসলাম গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও স্থানীয়রা পাটুল বাজার এলাকা থেকে সেটি আটক করে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ ট্রাকটি হেফাজতে নেয়।নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।