কালাচাঁদপুর সরকারি হাইস্কুল অ্যান্ড কলেজে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শরিফ উদ্দিন জুয়েল
সরকারি কালাচাঁদপুর হাইস্কুল অ্যান্ড কলেজের ক্রীড়া শিক্ষক মো. আব্দুল হাকিমের অবসরজনিত বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও যুবদল ঢাকা মহানগর উত্তরের সদ্য সাবেক আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল।
কলেজের স্টাফ কাউন্সিলের আয়োজনে অনুষ্ঠিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অবসরগ্রহণকারী ক্রীড়া শিক্ষক মো. আব্দুল হাকিমের দীর্ঘদিনের শিক্ষা ও ক্রীড়াক্ষেত্রে অবদানের কথা স্মরণ করা হয়।
অনুষ্ঠানে শরিফ উদ্দিন জুয়েলের উপস্থিতি অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। এ সময় তিনি বিদায়ী শিক্ষকের প্রতি সম্মান ও শুভকামনা জানান
