জানুয়ারি ১৯, ২০২৬ ৬:৫৩ pm
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে আশুলিয়ার নবীনগর–চন্দ্রা মহাসড়কের বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সাভার ও আশুলিয়ার প্রায় পাঁচ শতাধিক বাসিন্দা অংশগ্রহণ করেন। কর্মসূচি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা এনসিপি মনোনীত প্রার্থী দিলশানা পারুলকে আওয়ামী লীগের দোসর, ইসলাম বিদ্বেষী ও শাহাবাগী নেত্রী আখ্যা দিয়ে অবিলম্বে তার প্রার্থিতা প্রত্যাহারের দাবি জানান।
বক্তারা বলেন, দিলশানা পারুলের বিরুদ্ধে শাহাবাগী রাজনীতি ও ইসলামবিদ্বেষী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। এমন একজন বিতর্কিত প্রার্থীকে মনোনয়ন দেওয়ায় ঢাকা-১৯ আসনের সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই আসনের ভোটাররা এ ধরনের প্রার্থীকে মেনে নিতে প্রস্তুত নয়।