শনিবার, মে ৩০, ২০২৬

আলোকচিত্রী রঘু রাই মারা গেছেন

এপ্রিল ২৬, ২০২৬ ১১:৪৬ am

প্রখ্যাত আলোকচিত্রী রঘু রাই মারা গেছেন। আজ রবিবার (২৬ এপ্রিল) ভোরে দিল্লিতে তিনি মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৩ বছর।

আলোকচিত্রী রঘু রাইয়ের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার— এমনটাই জানিয়েছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম।

প্রতারণার অভিযোগ তুলে প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ করলেন গ্র্যামিজয়ী গায়িকা

অর্ধশতাব্দীরও বেশি সময়জুড়ে বিস্তৃত ছিল তার সমৃদ্ধ কর্মজীবন। পেশাগত জীবনের শুরুতে তিনি সিভিল ইঞ্জিনিয়ার হলেও আলোকচিত্রকেই নিজের প্রধান পেশা হিসেবে বেছে নেন। মাত্র ২৩ বছর বয়সে বড় ভাইয়ের মাধ্যমে ক্যামেরার সঙ্গে তার পরিচয়। এরপর ধীরে ধীরে তিনি একজন খ্যাতিমান ফটোসাংবাদিক ও সম্পাদক হিসেবে পরিচিতি পান।

ভারতের নানা প্রান্ত ঘুরে তিনি দেশের বৈচিত্র্য, সমাজবাস্তবতা ও মানুষের জীবনচিত্র ক্যামেরায় তুলে ধরেছেন।‘ক্রিকেটের ইয়ামাল’ তকমা পেলেন সূর্যবংশী

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, আধ্যাত্মিক নেতা দালাই লামা, শিবসেনা প্রতিষ্ঠাতা বাল ঠাকরে এবং চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের ছবি ধারণের জন্য তিনি বিশেষভাবে পরিচিত। রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি তার ক্যামেরায় উঠে এসেছে মাদার তেরেসার মতো মানবতাবাদী ব্যক্তিত্বও।ড. ইউনূসের গোপন চুক্তির ফলে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে : গোলাম মাওলা রনি

আলোকচিত্রে অবদানের জন্য দেশ-বিদেশে বহু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি।

১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার আলোকচিত্র ধারণের জন্য তিনি প্রশংসিত হন। ১৯৭২ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন।পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সন্ধ্যায় লোধি রোড শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে