রমজান মাস আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের এক মহামূল্যবান সময়। এই মাসে প্রতিটি নেক আমলের সওয়াব বহুগুণে বৃদ্ধি করা হয়। বিশেষ করে নফল ইবাদতও ফরজের সমান মর্যাদা লাভ করে এবং আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ বহুগুণে বেড়ে যায়। এ মাসে ইবাদতের ফজিলত সম্পর্কে সাহাবায়ে কেরাম অত্যন্ত সচেতন ছিলেন এবং বিভিন্ন কারণে কোনো ইবাদত থেকে বঞ্চিত হলে তার বিকল্প সওয়াবের পথ সম্পর্কেও তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইতেন।
عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ لَمَّا رَجَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنْ حَجَّتِهِ قَالَ لأُمِّ سِنَانٍ الأَنْصَارِيَّةِ مَا مَنَعَكِ مِنْ الْحَجِّ قَالَتْ أَبُو فُلاَنٍ تَعْنِي زَوْجَهَا كَانَ لَهُ نَاضِحَانِ حَجَّ عَلَى أَحَدِهِمَا وَالآخَرُ يَسْقِي أَرْضًا لَنَا قَالَ فَإِنَّ عُمْرَةً فِي رَمَضَانَ تَقْضِي حَجَّةً أَوْ حَجَّةً مَعِي
ইবনে ‘আব্বাস (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ হতে ফিরে এসে উম্মে সিনান (রা.) নাম্নী এক আনসারী মহিলাকে বললেন, হাজ্জ আদায় করাতে তোমাকে কিসে বাধা দিল? তিনি বললেন, অমুকের আববা অর্থাৎ তাঁর স্বামী, কারণ পানি টানার জন্য আমাদের মাত্র দু’টি উট আছে। একটিতে সাওয়ার হয়ে তিনি হজ আদায় করতে গিয়েছেন।
রমজানে উমরা করার আরেকটি বড় উপকারিতা হলো, এটি অতীতের গুনাহ মাফের একটি শক্তিশালী মাধ্যম। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত সময়ের গুনাহের জন্য কাফফারা হয়। তাই রমজানের মতো বরকতময় মাসে উমরা আদায় মুমিনের জন্য আত্মিক পরিশুদ্ধির এক অনন্য সুযোগ।
সবশেষে বলা যায়, যে ব্যক্তি কোনো কারণে হজে অংশ নিতে না পারেন, তার জন্য রমজানে উমরা একটি বড় সান্ত্বনা ও মহান আমলের সুযোগ। এটি মুমিনের ঈমানকে শক্তিশালী করে, আল্লাহর ভালোবাসা অর্জনের পথ খুলে দেয় এবং আখিরাতের জন্য বিপুল সওয়াবের ভান্ডার সঞ্চয়ের মাধ্যম হয়ে ওঠে। তাই সামর্থ্য থাকলে রমজানে উমরা আদায়ের চেষ্টা করা একজন মুমিনের জন্য অত্যন্ত কল্যাণকর।
লেখক: শিক্ষার্থী, এন আকন্দ কামিল মাদরাসা, নেত্রকোনা।
