মে ৯, ২০২৬ ১২:০০ pm
কেন্দ্রীয় ব্যাংক জানায়, ঋণ নিয়মিত হলে শুরুতে দুই বছর ঋণ পরিশোধে বিরতি সুবিধা পাওয়া যাবে।
চাপ-অপতথ্যে গণমাধ্যম, এখনই পরিবর্তনের সুযোগ
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঋণ পুনঃতফসিলের বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
বর্তমান বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নেওয়ার পাশাপাশি এক কোটি কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য বিশেষ তহবিল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।সর্বোচ্চ ভুল তথ্য ছড়াচ্ছে ফেসবুক-ইউটিউব
অন্তর্বর্তী সরকারের সময়ে ঋণ পুনঃ তফসিলকরণ ও পুনর্গঠনে বাংলাদেশ ব্যাংকের দেওয়া বিশেষ সুবিধা অনেকেই কাজে লাগায়। জাতীয় নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরাও ঋণ নিয়মিত করার সুযোগ নেয়। ফলে ব্যাংক খাতে গত বছরের অক্টোবর-ডিসেম্বর তিন মাসে খেলাপি ঋণ কম ৮৭ হাজার ২৯৮ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গত বছরের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ কমে হয় ৫ লাখ ৫৭ হাজার ২১৬ কোটি টাকা। গত বছরের সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ ছিল ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা, অর্থাৎ তিন মাসে খেলাপি ঋণ ৩৫ দশমিক ৭৩ শতাংশ থেকে কমে ৩০ দশমিক ৬০ শতাংশে নেমেছে।
২০০৯ সালের জানুয়ারিতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি টাকা। তারা ক্ষমতাচ্যুত হওয়ার আগে ২০২৪ সালের জুনে তা বেড়ে দাঁড়ায় ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময় ব্যাংক খাতের প্রকৃত চিত্র দেখানো শুরু হয়। তখন অবশ্য আওয়ামী লীগ-সমর্থিত অনেক গ্রাহক পালিয়ে যান। ফলে খেলাপি ঋণ হু হু করে বেড়ে যায়। এ অবস্থায় অন্তর্বর্তী সরকার বিশেষ ছাড়ে ঋণ পুনঃ তফসিলের সুযোগ দেয়। তখন বিশেষ ছাড়ের সুযোগ নিয়ে ৩০০ শিল্প গ্রুপ তাদের ঋণ নিয়মিত করে নেয়। এতে কেন্দ্রীয় ব্যাংকের সততা নিয়ে প্রশ্ন উঠে। তাতে অবশ্য খেলাপি ঋণ কমে।
ইরানের অর্থনীতিতে মার্কিন অবরোধের প্রভাব সীমিত : সিআই
ব্যাংকারদের মতে, আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে ব্যাংক খাতে অনিয়ম, জালিয়াতি, প্রতারণা ও দুর্নীতির উচ্চমাত্রার প্রভাবেই খেলাপি ঋণ বৃদ্ধি পায়। এস আলম গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, নাসা গ্রুপ, বিসমিল্লাহ গ্রুপ, হল-মার্ক গ্রুপসহ কয়েকটি গোষ্ঠী এবং ন্যাশনাল, ইসলামী ও বেসিক ব্যাংকে সংঘটিত কেলেঙ্কারির ঘটনায় খেলাপি ঋণ উল্লেখযোগ্য হারে বাড়ে।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে, আওয়ামী লীগ সরকারের সময় সবচেয়ে বেশি লুটপাটের শিকার হয় ইসলামি ধারার ব্যাংকগুলো। প্রচলিত ধারার কিছু ব্যাংকেও ঋণ নিয়ে বড় ধরনের অনিয়মের ঘটনা ঘটে। তাতে এসব ব্যাংকের দেওয়া অধিকাংশ ঋণই খেলাপি হয়ে যায়।