ফেব্রুয়ারি ৭, ২০২৬ ১:০৯ pm
বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়।
সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত ৫ ফেব্রুয়ারি এ ঘোষণা দেওয়া হয়।তবে আজ শনিবার বিষয়টি প্রকাশ্যে আসে।ব্যবসায়ী মালিক সমিতির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ এবং গণভোট অনুষ্ঠিত হবে। ওই দিন ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ঢাকাসহ দেশের সব দোকান, বাণিজ্যবিতান এবং শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।