ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ৪:২৯ pm
‘জনগণের অর্পিত দায়িত্ব বিএনপি আগামী ৫ বছর পালন করবে’
শুকবার (১৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় এ নির্বাচনের ফলাফল একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। শিল্পখাত, বিশেষ করে টেক্সটাইল ও বস্ত্র খাতের অগ্রগতিতে নতুন নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য হিসেবে বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হওয়ায় বিটিএমএর সহসভাপতি মো. আবুল কালাম (কুমিল্লা-৯), পরিচালক আফরোজা খানম রিতা (মানিকগঞ্জ-৩) এবং সদস্য এস এম ফয়সাল (হবিগঞ্জ-৪) ও মঞ্জুর এলাহী (নরসিংদী-৩)-কে অভিনন্দন জানিয়েছে সংগঠনটি।নির্বাচনে পাত্তাই পাননি জহির রায়হানের ছেলে
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নতুন নেতৃত্বের মাধ্যমে বিনিয়োগবান্ধব পরিবেশ শক্তিশালী হবে এবং টেকসই অর্থনৈতিক অগ্রগতির ভিত্তি সুদৃঢ় হবে। শিল্পখাতের সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি বৃদ্ধিতে সংসদ সদস্যদের সক্রিয় ভূমিকা দেশকে আরো এগিয়ে নেবে বলেও আশা প্রকাশ করা হয়।