বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগামী ১ আগস্ট থেকে কার্ডধারী ও এমএফএস হিসাবধারীর নাম এক হলে টোকেন লেনদেন ছাড়াই সরাসরি কার্ড সংযুক্ত করে নিয়মিত লেনদেন করা যাবে। অর্থাৎ একই ব্যক্তির নামে থাকা ব্যাংক কার্ড ও এমএফএস হিসাবের ক্ষেত্রে আরো সহজ করা হবে টাকা স্থানান্তরের প্রক্রিয়া।
পে স্কেল ‘চূড়ান্ত হচ্ছে’ কাল, সর্বোচ্চ-সর্বনিম্ন বেতন কত?
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, কার্ড থেকে এমএফএস হিসাবে ‘অ্যাড মানি’ লেনদেনকে আর মার্চেন্ট পেমেন্ট হিসেবে দেখানো যাবে না। এটিকে ‘ফান্ড ট্রান্সফার’ হিসেবে চিহ্নিত করতে হবে।
একই সঙ্গে লেনদেনের সময় বেনিফিশিয়ারি ওয়ালেট নম্বর যেন কার্ড ইস্যুকারী ব্যাংকের কাছে দৃশ্যমান থাকে, সেটিও নিশ্চিত করতে হবে।এতে আরো বলা হয়, ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানগুলোকে নতুন এই নিরাপত্তাব্যবস্থা আগামী ৩১ জুলাইয়ের মধ্যে কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে না পারলে ১ আগস্ট থেকে কার্ডের মাধ্যমে এমএফএস অ্যাকাউন্টে ‘অ্যাড মানি’ সুবিধা সাময়িকভাবে বন্ধ রাখার কথাও জানানো হয়েছে।
প্রতারণার মাধ্যমে একাধিক দেশি ও বিদেশি ব্যাংকের কার্ড থেকে বিভিন্ন এমএফএস হিসাবে টাকা জমা করা হয়েছে উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, এ জন্য কার্ড থেকে এমএফএসে টাকা জমায় সতর্কতা আরোপ করা হয়েছে। গ্রাহক নিশ্চিত হওয়া সাপেক্ষে চাহিদামতো লেনদেন করা যাবে।